মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | বৈশাখ ১৫, ১৪৩৩

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
বৈশাখ ১৫, ১৪৩৩

৩০ এপ্রিলের পর দেশজুড়ে বিশেষ অভিযান: মাদক, জুয়া ও সিসা বার নির্মূলে স্বরাষ্ট্রমন্ত্রীর 'মাস্টার প্ল্যান'

জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ হওয়ার পরপরই আগামী ৩০ এপ্রিল থেকে সারাদেশে মাদক, প্রথাগত জুয়া এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে এক সুসমন্বিত ও সাঁড়াশি অভিযান শুরু করতে যাচ্ছে সরকার। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই ঘোষণা প্রদান করেন। মূলত দেশের যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নের লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী: দুই দেশের সম্পর্কে নতুন মোড়

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে। ভারতের প্রবীণ রাজনীতিবিদ এবং সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই হাই-প্রোফাইল নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমান বৈশ্বিক রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে একজন পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন ঝানু রাজনীতিবিদকে ঢাকায় পাঠানোর এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

ইসলামী ব্যাংক লুটপাট: এস আলমের একাই খেলাপি ৫৭ হাজার কোটি টাকা

দেশের ব্যাংকিং খাতের ইতিহাসে ২০১৭ সালটি ছিল একটি কালো অধ্যায়। ওই বছরই একটি বিশেষ গোয়েন্দা সংস্থার সরাসরি হস্তক্ষেপে শরিয়াহভিত্তিক ধারার পথিকৃৎ ইসলামী ব্যাংক বাংলাদেশের নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয় চট্টগ্রামের ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের হাতে। সেই থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গত সাত বছরে ব্যাংকটি থেকে নামে-বেনামে প্রায় ১ লাখ ৫ হাজার কোটি টাকা বের করে নেওয়ার তথ্য মিলেছে। এক সময়ের লাভজনক ও আমানতকারীদের আস্থার প্রতীক এই ব্যাংকটি এখন ৯২ হাজার ১১৫ কোটি টাকার বিশাল খেলাপি ঋণের বোঝা নিয়ে গভীর সংকটে নিমজ্জিত।

provaati