জামায়াত নেতার জামিন
পলাশবাড়ীর পৌর জামায়াতের সাবেক আমীর মিজানের জামিন
মুক্তি পেয়েছেন পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমীর-
বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার, পলাশবাড়ী পৌর শাখার
সাবেক আমীর মোঃ মিজানুর রহমান মিজান, গত ২৬ শে মার্চ, ২০২৬, পলাশবাড়ী থানায় সৃষ্টি বিশৃঙ্খলা কে কেন্দ্র করে একটি মামলা হয়। পুলিশ বাদী হয়ে ৭/৮ জন আসামীর বিরুদ্ধে মামলা করে।
মামলায় মিজানুর রহমান মিজান কোন চার্জশিট যুক্ত আসামী নয়। তাকে অন্যায় ও উদ্দেশ্য প্রনোদিতভাবে ফাসানোর জন্য গ্রেফতার করে জামায়াতের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে উক্ত মামলায় আসামীর তালিকাভুক্ত করা হয়েছে বলে তার দল জানায়।
অন্যদিকে প্রশাসন থানায় সৃষ্ট বিশৃঙ্খলার জন্য তাকে পরোক্ষভাবে দায়ী বলে ঘোষণা করেছেন।
আজ গাইবান্ধার আদালত তাকে জামিনে মুক্তি প্রদান করেছেন।